ঢাকাশুক্রবার , ৮ মার্চ ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে গণধর্ষণের ঘটনায় দুই যুবক আটক

আজকের ডাক - সম্পাদক ও প্রকাশক
মার্চ ৮, ২০২৪ ৫:৫৫ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনার ঈশ্বরদীতে ১২ বছরের একটি মেয়েকে গণধর্ষণের ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে ঈশ্বরদী থানা পুলিশ।

বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেলে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের খালিশপুর গ্রামে এই গণধর্ষণের ঘটনা ঘটে।

আটকৃতরা হলেন, আটঘরিয়া থানার নাদুড়িয়া গ্রামের সেলিমের ছেলের জাকির হোসেন (২৩) ও একই গ্রামের ইবাদত আলীর ছেলে মেহেদী হাসান পলাশ (২০)
পুলিশ সূত্রে জানা যায়, ধর্ষিত মেয়ে নানির বাড়ি থেকে লেখাপড়া করত। আসামিরা খালিসপুর গ্রামের উকিল প্রামানিকের ছেলে আজিজুল এর পূর্ব পরিচিত থাকায় বাড়িতে বেড়াতে আসে। ঐ সময় আজিজুল বাড়ীতে না থাকায় তাদেরকে আজিজুলের স্ত্রী বাড়ীর উঠানে বসতে দেয়। পরে আসামিরা মেয়েটিকে সাথে নিয়ে বিলের মধ্যে এক পুকুর পাড়ে নিয়ে গিয়ে ধর্ষণ কার্যক্রম চালাল।

তদন্তকারী কর্মকর্তা মনিরুল ইসলাম জানাই, আসামিদের বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে। এবং আসামিদের কোর্টে প্রেরণ করা হয়েছে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!