রাজপথের অকুতোভয় সৈনিক, ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবং দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের তিনবার নির্বাচিত সফল সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন দীর্ঘ ২২ বছর পর মুক্তি পেলেন। এই প্রতীক্ষিত মুহূর্তটি বাস্তব করতে যিনি নীরবে, নিঃস্বার্থভাবে, এবং দক্ষতার সঙ্গে সবচেয়ে বড় অবদান রেখেছেন—তিনি হলেন ঈশ্বরদীরই গর্ব, সাবেক ছাত্রদল নেতা জুবায়ের বাপ্পি, কর্পোরেট দুনিয়ায় যার পরিচিতি ‘X-MAN’ নামে।
জানা গেছে, জুবায়ের বাপ্পি বর্তমানে দেশের অন্যতম সেরা একটি বেসরকারি কোম্পানিতে কর্পোরেট জেনারেল ম্যানেজার (GM) হিসেবে কর্মরত। আইনি, জুডিশিয়াল, কমার্শিয়াল এবং অ্যাডমিন ইস্যুতে তাঁর বিশেষ অভিজ্ঞতা রয়েছে। তিনি CMM কোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পর্যন্ত সফলভাবে অনেক জটিল মামলা পরিচালনা করেছেন।

এই পেশাগত অভিজ্ঞতা, মেধা ও প্রশাসনিক দক্ষতাকে কাজে লাগিয়ে—ব্যক্তিগতভাবে অর্থ ব্যয়, সময় ব্যয়, ও সর্বোচ্চ আইনি প্রক্রিয়ার মাধ্যমে শরিফুল ইসলাম তুহিনের মুক্তির পথ সুগম করেছেন তিনি।
এই অবদানের জন্যই তাকে কর্পোরেট সেক্টরে “X-MAN” খেতাবে ভূষিত করা হয়েছে।
১১ জুলাই, শুক্রবার ঈশ্বরদীর উপজেলার সাহাপুর রে বিএনপি চেয়ারপারসন এরে সম্মানিত উপদেষ্টা জনাব হাবিবুর রহমান হাবিব সাহেব এর নিজ বাসভবনে আয়োজিত এক প্রস্তুতি সভায়, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী বিভাগের অভিভাবক হাবিবুর রহমান হাবিব বলেন:
“তুহিন এর মুক্তির পিছনে যিনি নীরবে যুদ্ধ করেছেন, তিনি হলেন ঈশ্বরদীর সন্তান জুবায়ের বাপ্পি। তাকে অনেকেই হয়তো চেনেন না, কিন্তু কর্পোরেট দুনিয়ায় তিনি একজন ‘X-MAN’। এই ত্যাগের জন্য আমরা তার কাছে চিরঋণী। যদি তিনি না থাকতেন, তুহিন এর মুক্তি আরও দীর্ঘ সময় পিছিয়ে যেত।”
জুবায়ের বাপ্পি তার প্রতিক্রিয়ায় জানান:
“এটা আমার দায়িত্ব মনে করেছি। দলের শীর্ষ নেতাদের নির্দেশনা ও আমার ভ্রাতৃসুলভ শ্রদ্ধা থেকেই আমি কাজ করেছি। কিছু দলের ভেতরের বাধা সময় বাড়িয়ে দিয়েছিল, তবে আলহামদুলিল্লাহ — এখন তুহিন ভাই ঈশ্বরদীতে ফিরছেন, সেটাই আমাদের সবচেয়ে বড় অর্জন।”
তুহিন ভাইয়ের মুক্তির বিষয়ে আমাদের প্রিয় নেতা হাবিবুর রহমান হাবিব স্যারের অনেক বেশি ভূমিকা রয়েছে। তার অনুপ্রেরণা এবং সাহস যোগানোর কারণেই তুহিন ভাইয়ের মুক্তির বিষয়ে বাপ্পী বা X- Man এর কাজ আরও সহজ হয়েছে ।
তুহিন ভাইয়ের মুক্তির মধ্য দিয়ে প্রমাণিত হলো—যদি ইচ্ছে থাকে, দক্ষতা ও একাগ্রতা থাকে, তবে অসম্ভবকেও সম্ভব করা যায়। আর তেমনই একজন মানুষ ঈশ্বরদীর গর্ব, আমাদের ‘X-MAN’ জুবায়ের বাপ্পি।
‘X-MAN’ জুবায়ের বাপ্পির অক্লান্ত পরিশ্রমের কথা শরিফুল ইসলাম তুহিন তার বক্তব্যের মাধ্যমে জনতার সামনে তুলে ধরেছেন।
