ঢাকারবিবার , ৭ জুলাই ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের তিন তলা ভবনের উদ্ভোধন করলেন এমপি গালিবুর

আজকের ডাক - সম্পাদক ও প্রকাশক
জুলাই ৭, ২০২৪ ৫:২৩ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

ফজলুর রহমান খান, আটঘরিয়া (পাবনা):
আটঘরিয়া উপজেলার কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের তিন তলা ভিত বিশিষ্ট তিন তলা ভবনের শুভ উদ্ভোধন করেন পাবনা-৪ আসনের সাংসদ গালিবুর রহমান শরীফ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মালেক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা–৪ আসনের সাংসদ গালিবুর রহমান শরীফ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান তানভীর ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহারুল ইসলাম,ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম, সহকারী প্রকৌশলী শাকিব রেজা।
অনুষ্ঠানের শুরুতে কোরান তেলওয়াত করেন আবির হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিন। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক ইয়াছিন আলী।

শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!