নাটোরের লালপুরে ইয়াবা ট্যাবলেটসহ আপন দুই ভাইকে আটক করা হয়েছে।
সোমবার (৪ আগস্ট) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আটককৃত সুমন প্রামাণিক (৩৭) ও রাজন প্রামানিক (২৮) উপজেলার চংধুপইল ইউনিয়নের মিল্কিপাড়া গ্রামের মৃত হান্নান প্রামাণিকের ছেলে।
লালপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত দুইটার দিকে উপজেলার চংধুপইল ইউনিয়নের মিল্কিপাড়া গ্রামে মৃত হান্নান প্রামানিকের বাড়িতে যৌথবাহিনীর একটি অভিযানিক দল অভিযান চালিয়ে ৩৪২টি ইয়াবা ট্যাবলেটসহ আপন দুই ভাই রাজন ও সুমনকে আটক করেন।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুজ্জামান জানান, তারা দুই ভাই দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। বড় ভাই সুমন প্রামাণিক মাদক মামলার এজাহার ভুক্ত আসামি। রবিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলার রুজু করে সোমবার দুপুরে আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
