ঢাকারবিবার , ৭ জুলাই ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

সাংগঠনিক কর্মকান্ড শক্তিশালী করতে ঈশ্বরদীতে বিএনপির কর্মী সমাবেশ

আজকের ডাক - সম্পাদক ও প্রকাশক
জুলাই ৭, ২০২৪ ৭:৫২ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

(ঈশ্বরদী-পাবনা) প্রতিনিধি:

অন্তঃদলীয় কোন্দল, বিরোধী দলের হামলা মামলায় কোনঠাসা তৃণমূল বিএনপিকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করতে ঈশ্বরদীতে কর্মী সমাবেশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

শনিবার সকাল ১০ টায় পাকশী হাশেম আলী মিলনায়তনে এ কর্মী সভার আয়োজন করেন বাংলাদেশ জাতীয়তাবাদীদল পাকশী ইউনিয়ন শাখা এবং এর অঙ্গ সংগঠন।

বিএনপি নেতা টুটুল সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ঈশ্বরদী উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতা এস,এম,ফজলুর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন,বিএনপিনেতা জাহাঙ্গীর আলম, পৌর কাউন্সিলর উজ্জ্বল হোসেন, আব্দুর রাজ্জাক, আজমত আলী,কনক ইসলাম, আক্কাস আলী মেম্বার, যুবদলনেতা মেহেদী হাসান, সোনামনি, আশরাফুল ইসলাম, সোহাগ ইসলামসহ অন্যরা।

আয়োজনে বক্তারা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ দেশের সকল নেতাকর্মীদের মুক্তির অধিকার আদায়ে রাজপথে আন্দোলন বেগবান করার নানা কৌশল নিয়ে আলোচনা করেন। বক্তারা ঈশ্বরদীতে বিএনপির রাজনীতি শূন্য করতে আলীগের নীল নকশায় আবদ্ধ জাকারিয়া পিন্টুসহ কারাবন্দি ৪৭ নেতার মুক্তির জন্য ঈশ্বরদীতে পিন্টুর নেতৃত্বে কাজ করার জন্য একাত্বতা ঘোষনা করেন।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!