ঢাকাবুধবার , ২২ মে ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বাঁচতে চান ক্যান্সার আক্রান্ত শহিদুল ইসলাম বাচ্চু

আজকের ডাক - সম্পাদক ও প্রকাশক
মে ২২, ২০২৪ ৭:৫৯ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনা প্রতিনিধি:

পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি ছিলেন মো. শহিদুল ইসলাম বাচ্চু। এখন তিনি নিজেই ক্যান্সারে আক্রান্ত হয়ে দেশের সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালে চিকিৎসা গ্রহণ করছেন।

স্ত্রী, কন্যা, মা ও বাবাকে নিয়ে বর্তমানে পাবনার ঈশ^রদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের পাঠানী গ্রামে বাস করেন মো. শহিদুল ইসলাম বাচ্চু।
তার মা মিনারা খাতুন বলেন, পরিবারের একমাত্র অবলম্বন বাচ্চু ঢাকায় প্রাইভেট গাড়ী চালানোর চাকরি করে সংসার চালাতো। তিনি আরো বলেন, গত বছর আমার ছেলেকে প্রথমে পাবনা বেসরাকারী হাসপাতাল শিমলাতে নিয়ে যাই সেখানে ক্যান্সারের লক্ষণ পাওয়া যায় না, ডাক্তারের পরামর্শে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে টেস্ট করাই ওখানেও কোন প্রকার ক্যান্সার জীবাণু ধরা পরে না। কিন্তু ছেলে তবুও অসুস্থই থাকে । এর পর কলকাতা নিয়ে টেস্ট করানো হলেও ক্যান্সারের সিমটম পাওয়া যায়না। ওখান থেকে চলে আসি দেশে। দুই তিন মাস পর আমার ছেলে আবার বেশি অসুস্থ হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই এবং বিভিন্ন টেস্ট করানো হয়। এবার ধরা পরে ক্যান্সার। ব্লাড ক্যান্সার। রাজশাহী মেডিকেল থেকে রিলিজ নিয়ে নিজ বাড়ীতেই চিকিৎসা করানো হচ্ছে। একটি ক্যামো দেয়া হয়েছে।

শহিদুল ইসলাম বাচ্চু’র বাল্যবন্ধু মো. ইমরান হোসেন জানান, বাচ্চু এইচএসসি পাস। দীর্ঘ এক-দেড় বছর ধরে আমরা বন্ধুরা ও আত্বীয়স্বজন মিলে তার চিকিৎসার খরচ বহন করেছি। কিন্তু এখন অনেক বেশি ব্যয় হবে তার চিকিৎসায়। তাই সমাজের বিত্তবানদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানাচ্ছি। আমরাও তাকে আরো সাহায্য সহযোগিতা করবো।

শহিদুল ইসলাম বাচ্চু’র চিকিৎসা চালিয়ে যাওয়ার মতো সামর্থ্য এখন তাঁর পরিবারের নেই। তাই তাঁর চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়ে দিতে দেশ-বিদেশের হৃদয়বান মানুষের প্রতি অনুরোধ জানিয়েছে পরিবারটি।

সহায়তা পাঠানোর ঠিকানা :
অ্যাকাউন্ট নাম: মো. শহিদুল ইসলাম
হিসাব নং: ২০৫০৭৭৭৬৮০২১৩৮২১৮ , ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ, ঈশ^রদী শাখা, পাবনা।
বিকাশ/নগদ (ব্যক্তিগত) ০১৭৩৮৯০০২৭১।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!