এম আর রাসেল হোসাইন (ঈশ্বরদী):
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সারা দেশে শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষকে আটক করেছিল আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। তবে শুরু থেকেই নিরপরাধ বন্দিদের মুক্তির দাবি করে আসছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেন সমন্বয়করা। গত সোমবার রাষ্ট্রপতির এক সভায় আন্দোলকারী নিরপরাধ বন্দিদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়।
সেই লক্ষ্যে পাবনার ঈশ্বরদী উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক হেদায়েতুল ইসলাম অনিককেও গত ৬ আগষ্ট পাবনা জেলা কারাগার থেকে মুক্তি দেন। এসময় তাকে বিএনপি, যুবদল, ছাত্রদলের হাজারো নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
টানা ১৫ দিন পর কারাগার থেকে মুক্ত হয়ে অনিক জানান, চলমান আন্দোলনের সময় নিরপরাধে ২১ জুলাই দাশুড়িয়া বাজার থেকে আমাকে আটক করে পুলিশ। পরে নাশকতা চেষ্টায় মামলায় পরের দিন আমাকে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়। আমি এই মিথ্যা মামলার তিব্র নিন্দা জানাই।
