ঢাকামঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনার কাধের ভুত নতুন কারো কাধে দিয়ে বাংলাদেশ ধ্বংসের পায়তারা করছে শেখ পরিবারের দোসর-আল্লামা মামুনুল হক

জুবায়ের খান প্রিন্স, পাবনাঃ
ফেব্রুয়ারি ১১, ২০২৫ ৭:০৫ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

ছাত্র-জনতার বিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার ও নৈরাজ্যবাদের বিরুদ্ধে গনজাগরণ সৃষ্টির লক্ষ্যে গণসমাবেশের ধারাবাহিকতায় পাবনা এডওয়ার্ড কলেজ মাঠের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মামুনুল হক বলেছেনঃ “শেখ হাসিনার কাধের ভুত নতুন কারো কাধে দিয়ে বাংলাদেশ ধ্বংসের পায়তারা করছে শেখ পরিবারের দোসর। স্বৈরাচার শেখ হাসিনা শেখ পরিবার এবং ভারতের স্বার্থ ছাড়া কখনও কারও কথা ভাবেনি। তিনি ভেবেছেন ১৪ টি লাগেজ, তার মাতাল নাস্তিক পুত্র সজিব ওয়াজেদ জয় ও তার দুর্নীতিবাজ কন্যা পুতুলের কথা।”

১১ ফেব্রুয়ারী মঙ্গলবার বেলা ১২:০০ ঘটিকা থেকে পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে বাংলাদেশ খেলাফত মজলিসের এই জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় আরও বক্তব্য রাখেন বিশেষ অতিথি বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস পাবনা জেলা শাখার সভাপতি মুফতি ওয়ালি উল্লাহ। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলাম পাবনা জেলা শাখার আমির মোহাম্মদ আবু তালেব মন্ডল। উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলাম পাবনা জেলা শাখার নায়েবে আমি মাওলানা ইকবাল হুসাইন।

বক্তারা বলেন জুলাই গণঅভ্যুত্থান কারও একক মাস্টারমাইন্ডে হয়নাই। বিগত ষোল বছরে নির্যাতিত মুক্তিকামী সাধারন ছাত্র-জনতার সম্মিলিত আন্দোলনেই স্বৈরাচারমুক্ত হয়েছে।
বক্তারা আরও বলেন আমরা সংস্কার চাই তবে সেটা ধারাবাহিক প্রক্রিয়া এবং সময়সাপেক্ষ ও আলোচনার বিষয় তাই সংস্কার কার্যক্রমের পাশাপাশি দ্রুত গণতান্ত্রিক নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে দেশ দেখতে চাই।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!