ঢাকাবৃহস্পতিবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

৮৪৮ নেতাকর্মী হত্যা, হাসিনার বিরুদ্ধে অভিযোগ বিএনপির

আজকের ডাক ডেস্ক:
ফেব্রুয়ারি ১৩, ২০২৫ ৪:০১ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

জুলাই বিপ্লবে দেশব্যাপী বিএনপির ৮৪৮ নেতাকর্মী ও সমর্থক নিহতের ঘটনায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আভিযোগ দাখিল করা হয়েছে। বিএনপির হত্যা ও গুম সংক্রান্ত কেন্দ্রীয় সমন্বয়ক মো. সালাউদ্দিন খান পিপিএম এতথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার সকালে শহীদের তালিকা ট্রাইব্যুনালে জমা দেয় বিএনপি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এ তালিকা জমা দেয়া হয়।

এসব হত্যাকান্ডে এ পর্যন্ত ৮৪ টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও এ আন্দোলনে ৫ হাজারের বেশি নেতাকর্মী ও সমর্থক আহত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।

বিএনপির হত্যা ও গুম সংক্রান্ত কেন্দ্রীয় সমন্বয়ক সালাউদ্দিন খান বলেন, মামলায় শেখ হাসিনাসহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আছাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, তথ্যমন্ত্রী আরাফাতসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আসামি করা হয়েছে। পুরো তালিকা, তথ্য প্রমাণের অডিও ভিডিও ও ৮৪টি মামলার সব এজাহারের কপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে।

এ সময় অন্যতম আরেক সমন্বয়ক এডভোকেট নূরুল ইসলাম জাহিদ জানান, নিহতদের মধ্যে ৫২৪ জন সরাসরি ছাত্রদল, বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের সাথে জড়িত ছিলেন। তারা অভিযোগ করে বলেন, এতগুলো তাজা প্রাণ গুলি করে নৃশংসভাবে হত্যার পরও বেশিরভাগ আসামি এখনো গ্রেপ্তার হয়নি।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!