ঢাকাসোমবার , ২১ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি নেতা হাবিব ও তার আত্বীয়দের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

হাবিবুর রহমান, সম্পাদক ও প্রকাশক
জুলাই ২১, ২০২৫ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।

সোমবার (২১ জুলাই) বিকেলে ঈশ্বরদীর মন্ত্রীমোড় এলাকায় আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা ছাত্রদলের সহসভাপতি ও সাহাপুর ইউনিয়নের সাবেক মেম্বার মো. তৌহিদুল ইসলাম তুহিন।

লিখিত বক্তব্যে তুহিন বলেন, আমাদের প্রিয় নেতা হাবিবুর রহমান হাবিব শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্বই নন, তিনি আমাদের পরিবারের গর্ব। তাকে এবং আমাদের পরিবারকে ঘিরে একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে অপপ্রচার চালিয়ে আসছে। উদ্দেশ্য হচ্ছে আমাদের সম্মানহানি রাজনৈতিকভাবে হেয় করা।

তিনি বলেন, সাহাপুরের রাজনৈতিক পরিবেশ সবসময় শান্তিপূর্ণ ছিল। কিন্তু বিগত সময়ে কয়েকজন স্বার্থান্বেষী ব্যক্তি, বিশেষ করে আগস্টের পর কিছুবিএনপির রূপধারীব্যক্তি দলের মধ্যে বিভাজন সৃষ্টি করে। মন্ত্রীমোড় এলাকায় সিরাজুল ইসলামের ছেলে সোয়েব সাম্প্রতিক সময়ে অশালীন ভাষা পারিবারিক বিষয়ে কটূক্তি করতে শুরু করে এবং সরাসরি হুমকি প্রদান করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে।

তিনি আরো বলেন, গত দিনের ঘটনাকে বিকৃতভাবে তুলে ধরে কিছু মহললুটপাটসহ বিভিন্ন ভিত্তিহীন অভিযোগ এনেছে, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট উদ্দেশ্যমূলক।

তুহিন দাবি করেন, আমি তুহিন, ইমন নিসানআমরা সবাই হাবিবুর রহমান হাবিব ভাইয়ের আত্মীয়। তার নীতিগত অবস্থান আদর্শ অনুসরণ করেই আমরা রাজনীতি করি। তাকে এবং আমাদের জড়িয়ে অপপ্রচার চালানো নিছক রাজনৈতিক বিদ্বেষপ্রসূত।

সংবাদ সম্মেলনে তিনি এসব মিথ্যা অপবাদ ও অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

এসময় সাহাপুর ইনিয়ন যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান নিশানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!