ঢাকাবুধবার , ১ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহী থেকে অপহৃত নারী চিকিৎসককে পাবনা থেকে উদ্ধার,আটক-৪

আজকের ডাক - সম্পাদক ও প্রকাশক
জানুয়ারি ১, ২০২৫ ১:৫৭ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

রাজশাহী থেকে অপহৃত নারী চিকিৎসককে পাবনা থেকে উদ্ধার করেছে র‌্যাব। এ সময় ওই চিকিৎসককে অপহরণে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করার তথ্য নিশ্চিত করেছে র‌্যাব ১২।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পাবনা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশে মনসুরাবাদ আবাসিক এলাকা থেকে তাকে উদ্ধার করে পাবনা র‌্যাবের একটি দল। এ সময় অপহরণ চক্রের ৪ সদস্যকে আটক করা হয়েছে।

র‌্যাব-১২ পাবনার কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান এ তথ্য নিশ্চিত করে জানান, অপহরণকারী একটি চক্র সন্দেহজনকভাবে এই এলাকায় লুকিয়ে আছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভুক্তভোগী নারী চিকিৎসককে সেখান থেকে উদ্ধার করা হয়। এখন পর্যন্ত অপহরণ চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে।

প্রসঙ্গত, গত সোমবার (৩০ ডিসেম্বর) ভোরে রাজশাহী মহানগরের চন্দ্রিমা এলাকার বাসা থেকে ওই নারী চিকিৎসকের বাবা ফজরের নামাজ পড়তে বের হলে বাসার প্রধান গেইট থেকে তাকে জিম্মি করে বাসায় ঢোকে অপহরণকারীরা। এ সময় অপহৃত চিকিৎসকের মা বাধা দিলে দেয়ালে মাথা ঠুকে ও তালার আঘাতে তাকে আহত করা হয়। বাসায় প্রবেশের পর ওই নারী চিকিৎসককে অপহরণ করে গাড়িতে তুলে নিয়ে যায় অপহরণকারীরা। একই সঙ্গে ওই গাড়িতে ওই চিকিৎসকের বাবাকেও তুলে নিয়ে যায়। পরে তারা সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকার রাস্তায় চিকিৎসকের বাবাকে ফেলে চলে যায়।

‘ম্যাজিস্ট্রেট পরিচয়ে’ চিকিৎসকের সঙ্গে ডিম ব্যবসায়ীর প্রেম, সোমবার (৩০ ডিসেম্বর) রাতে অপহৃত চিকিৎসকের বাবা বাদী হয়ে রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। অপহরণের শিকার নারী চিকিৎসক রাজশাহীর একটি বেসরকারি মেডিকেল কলেজ থেকে সম্প্রতি ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) শেষ করেছেন। তার বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!