ঢাকারবিবার , ৪ মে ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

পার্কে  নিয়ে ধর্ষণ; ঈশ্বরদীর সেই শিমুল গ্রেফতার

জুবায়ের খান প্রিন্স , পাবনা:
মে ৪, ২০২৫ ১২:১৬ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-১২) একটি বিশেষ অভিযানে ধর্ষণ মামলার এজাহারনামীয় একমাত্র পলাতক আসামি মো. শিমুল (২৭) গ্রেফতার হয়েছেন।

র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৪ মে ২০২৫ তারিখ রাত ১২টা ৪০ মিনিটে র‍্যাব-১২ এর সিপিসি-২ পাবনার একটি দল ঈশ্বরদী থানার নওদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। শিমুল ঈশ্বরদীর জগন্নাথপুর এলাকার মৃত ইব্রাহিম হোসেনের পুত্র।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ২৫ নভেম্বর ঈশ্বরদীর মুলাডুলি ডাব্লু পার্ক এলাকায় এক নারীকে বিয়ের আশ্বাস দিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন শিমুল। পরবর্তীতে বিয়েতে অস্বীকৃতি জানালে ভুক্তভোগী নারী ঈশ্বরদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(১) ধারায় মামলা দায়ের করেন (মামলা নং-৫৭, তারিখ: ২৮ এপ্রিল ২০২৫)।

গ্রেফতারের পর শিমুলকে ঈশ্বরদী থানায় হস্তান্তর করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-১২, সিপিসি-২ পাবনার পক্ষ থেকে মাদক, অস্ত্র ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গঠনে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!