ঢাকাশুক্রবার , ৬ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার এলাকায় যানবাহনের ধীরগতি

নিজস্ব প্রতিবেদক:
জুন ৬, ২০২৫ ৪:৩৮ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে অন্তত ৩০ কিলোমিটার এলাকাজুরে যানবাহনের ধীরগতি সৃষ্টি হয়েছে। শুক্রবার ভোরে ও সকালে যমুনা সেতু থেকে করটিয়া বাইপাস পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে।

ধীর গতির কারণে শত শত যানবাহন আটকা পড়েছে। দীর্ঘ সময় পথে বসে থেকে ভোগান্তিতে পড়েছে শিশু থেকে শুরু করে সব বয়সী যাত্রীরা।

এদিকে ভোর থেকে যমুনা সেতু থেকে রাবনা বাইপাস পর্যন্তও গাড়ির সারি ছিল। কিন্তু সেখানে ততটা যানজট ছিল না। তবে সেখানেও গাড়ি চলছে ধীরগতিতে।

আলহামরা পরিবহনের রাজশাহীগামী যাত্রী তুষার আহমেদ বলেন, “উত্তরবঙ্গগামী লেনে গাড়ির অতিরিক্ত চাপের কারণে যানজটের সৃষ্টি হয়েছে। শুনেছি, বৃহস্পতিবারও সারাদিন যানজট ছিল। আমি ঢাকার কল্যাণপুর থেকে বাসে উঠেছি। যা অবস্থা দেখছি, কখন বাড়ি পৌঁছাব জানিনা।

এলেঙ্গা হাইওয়ে ফাঁড়ির ওসি শরীফ বলেন, সেনাবাহিনী-পুলিশ যৌথভাবে যানজট নিরসনে কাজ করছে। আশা করছি অল্প সময়ের মধ্যেই যানচলাচল স্বাভাবিক হবে।”

টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, “যানজট নিরসনে আমরা নিরলসভাবে কাজ করছি।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!