ঢাকাসোমবার , ২৪ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীর আলোচিত মানিক হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেফতার-৩

নিজস্ব প্রতিবেদক:
মার্চ ২৪, ২০২৫ ৩:০৬ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

ঈশ্বরদীর রুপপুরের আলোচিত মানিক হত্যা মামলার প্রধান আসামি হাত কাটা টুনটুনিসহ ০৩ জনকে  গ্রেফতার করেছে ঈশ্বরদী থানা পুলিশ ।

২৪ মার্চ  (সোমবার) দুপুরে এক প্রেস রিলিজের মাধ্যমে ঈশ্বরদী থানা কর্তৃপক্ষ এতথ্য নিশ্চিত করেছেন। আজ সকালে পাবনা শহরের দক্ষিণ রাঘবপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ঈশ্বরদী উপজেলার রুপপুর দিয়ার বাঘইল এলাকার মোঃ তানজির আহমেদ তুহিন এর দুই ছেলে মানিক হত্যা  মামলার প্রধান আসামি সৌরভ হোসেন ওরফে হাতকাটা টুনটুনি (৩৬) ও মোঃ মেহেদী হাসান শাওন (২৬) এবং একই এলাকার মো. ফজলু’র ছেলে  মো. সুইট (২৫)।

প্রেস রিলিজ সূত্রে জানা যায়, বিগত ১৮ মার্চ ২০২৪ খ্রিষ্টাব্দ সকাল অনুমান ৮.৩০ ঘটিকায় ঈশ্বরদী থানাধীন দিয়ার বাঘইল রুপপপুর পাকার মোড়ের জনৈক মোঃ ইউনুস আলীর ছেলে ওয়ালিফ হোসেন মানিক নিজ বাড়ি হতে পাবনা যাওয়ার উদ্দেশ্যে রূপপুর মোড়ে মক্কা হোটেলের পেছনে পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার সৌরভ হোসেন টুনটুনি সহ তার সহযোগীরা মিলে মানিককে ধারালো অস্ত্রের সাহায্যে এলোপাথাড়ি কুপিয়ে ঘটনাস্থলে হত্যা করে। এই ঘটনার প্রেক্ষিতে মানিকের পিতা ইউনুস আলী বাদী হয়ে সৌরভ হোসেন টুনটুনি সহ এজাহারনামীয় ১২ জন এবং অজ্ঞাতনামা ৪/৫ জন কে আসামি করে ঈশ্বরদী থানায় এজাহার দায়ের করলে একটি হত্যা মামলা রজু হয়। যাহার নং-২৬, তারিখ-১৯/১১/২০২৪ খ্রিঃ ধারা-৩০২/৩৪ পেনাল কোড।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম শহিদ জানান, পাবনা জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পাবনা এবং ঈশ্বরদী সার্কেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) পাবনা মহোদয়দের তত্ত্বাবধায়নে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ও আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে আজ সকালে পাবনা শহরের দক্ষিণ রাঘবপুর এলাকা হতে তিন আসামীকে গ্রেফতার করা হয়। আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, ইতিপূর্বে এই হত্যা মামলার ০৫ জন আসামি পুলিশ কর্তৃক গ্রেপ্তার রয়েছে।

 

 


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!