ঢাকামঙ্গলবার , ৩ সেপ্টেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা ও সিলগালা

আজকের ডাক - সম্পাদক ও প্রকাশক
সেপ্টেম্বর ৩, ২০২৪ ৭:৪৪ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:

পাবনার ঈশ্বরদীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর কর্তৃক অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় তিনটি প্রতিষ্ঠানকে মোট ২২ হাজার টাকা জরিমানা এবং একটি প্রতিষ্ঠানকে আইনী কাজে বাধা প্রদান করার অভিযোগে সিলগালা করা হয়েছে।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২ ঘটিকায় উপজেলার দাশুড়িয়া বাজারের তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মেয়াদহীন বীজ, রশিদ বিহীন  বিক্রয় এবং অতিরিক্ত মূল্যে বিক্রয়ের অভিযোগে জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর ও বানিজ্য মন্ত্রনালয় পাবনা জেলা শাখার সহকারী পরিচালক মো. মাহমুদ হাসান রনি। এসময় অভিযানের খবর পেয়ে বন্ধ রাখা একটি দোকান তাৎক্ষনিক সিলগালাও করেছেন ভোক্তা অধিকার।

অভিযুক্ত প্রতিষ্ঠান গুলো হচ্ছে, দাশুড়িয়া বাজারের রিংকু বীজ ভান্ডার ৫০০০/= (পাঁচ হাজার), মেসার্স শাখাওয়াত ট্রেডার্স ১০০০০/= (দশ হাজার), এস এম মেডিসিন কর্নারকে ৭০০০/= (সাত হাজার) টাকা এবং হাসিনা বীজ ভান্ডার কে আইনী কাজে বাধা সৃষ্টির কারণে ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদানসহ প্রতিষ্ঠানটিকে সিলগালা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর ও বানিজ্য মন্ত্রনালয় পাবনা জেলা শাখার সহকারী পরিচালক মো. মাহমুদ হাসান রনি এবং ঈশ্বরদী উপজেলা কৃষি কর্তকর্তা মিতা রানী সরকার এ অভিযান পরিচানায় উপস্থিত ছিলেন।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!