ঢাকাবৃহস্পতিবার , ১২ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীর পদ্মা নদী থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র সহ ০৬ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
জুন ১২, ২০২৫ ১:০৫ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

ঈশ্বরদী   সাড়াঘাট এলাকার পদ্মা নদীর তীর ও নদী গর্ভে অভিযান চালিয়ে ছয় জন দুষ্কৃতিকারীকে গ্রেফতার করেছে  ঈশ্বরদী   থানা পুলিশ।

বুধবার সন্ধ্যায় উপজেলার সাঁড়া ঘাট সংলগ্ন পদ্মা নদীতে অভিযান চালিয়ে বালু বোঝাই ট্রলার থেকে তাদের অস্ত্র-গুলিসহ গ্রেফতার করা হয়। এ সময় ১টি ওয়ান শুটার গান, ১টি রিভলভার ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়াও বালু বোঝাই তিনটি বাল্কহেড ও দুইটি নৌকা জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১২ জুন)  সকাল ১০ ঘটিকায় এক প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে ঈশ্বরদী থানা কর্তৃপক্ষ।
গ্রেফতারকৃতরা হলেন, কুষ্টিয়ার ভেড়ামারা রাইটা নতুন পাড়া গ্রামের ছামাদ প্রামানিকের ছেলে  ইয়াছিন আলী (৩৫), ইকতার মালিথার ছেলে সোনারুল (২৬), মৃত তাহের মন্ডলের ছেলে হবি মন্ডল (২৬), দৌলতপুর থানার হাটখোলা পাড়া গ্রামের মৃত সাজদার প্রাং এর ছেলে সাগর (২৭),  কুষ্টিয়া ভেড়ামারা এলাকার বারোমাইল পশ্চিম বাহিরচর পূর্বপাড়া গ্রামের আকছেদ প্রাং এর ছেলে সোহেল প্রাং, মৃত খলিল সরদারের ছেলে মিরাজ সরদার (২৪)।
প্রেস রিলিজ সূত্রে যানা যায়, বেশ কিছুদিন ধরে সাঁড়াঘাট এলাকায় পদ্মা নদীতে বালু ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। এর আগে গত ২২ মে সকালে সেখানে আধিপত্য বিস্তারে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধসহ ৬ জন আহত হয়েছিল। পরে আবারও ৫ জুন সকালে ইসলামপাড়া ঘাট এলাকায় অস্ত্র হাতে প্রকাশ্যে মহড়া দিয়ে গুলিবর্ষণ করে বিশৃঙ্খলার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এতে এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে, সেখানে অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী।
প্রেস রিলিজে আরো বলা হয়, ওই এলাকায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে বুধবার দিনব্যাপী অভিযান চালায় ঈশ্বরদী থানা পুলিশ। অভিযানকালে সাঁড়াঘাট এলাকায় নদীতে বালুভর্তি বাল্কহেড চলাচলের সময় সন্দেহজনক মনে হয়। পরে ওই বাল্কহেডগুলো থামিয়ে তল্লাশি চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৬ জনকে আটক করা হয়েছে। আটকৃতদের বিরুদ্ধে ঈশ^রদী থানায় মামলা নং ১৬, তারিখ: ১২/০৬/২০২৫ মোতাবেক ধারা-১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(ধ)/১৯(ভ) রজু পূর্বক আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ঈশ্বরদী   থানার ভারপ্রাপ্ত কর্মমর্তা আ স ম আব্দুন নূর জানান, ঈশ্বরদী খানা এলাকা ও পদ্মার চরাঞ্চলে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন, মামলার পলাতক আসামীদের গ্রেফতার এবং দুষ্কৃতিকারীদের প্রদর্শিত অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের নিমিত্তে ঈশ্বরদী থানা পুলিশ তৎপরতার সহিত বিভিন্ন অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় পাবনা জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার ঈশ্বরদী সার্কেল মহোদয়দের তত্ত্বাবধায়নে এ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। এসংকান্ত অভিয়ান অভ্যাহত থাকবে বলেও তিনি জানান।

শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!