ঢাকারবিবার , ২০ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে যৌথ অভিযানে আওয়ামী লীগ নেতা মিনহাজ ফকিরসহ ১৬ জন আটক

আজকের ডাক - সম্পাদক ও প্রকাশক
জুলাই ২০, ২০২৫ ৫:১৩ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

বৈষম্য বিরোধী এক দফা আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাহাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মতলেবুর রহমান মিনহাজ ফকির (৫৮) সহ মোট ১৬ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৯ জুলাই) রাতব্যাপী ঈশ্বরদী থানা পুলিশ, ঈশ্বরদী সদর ফাঁড়ি, পাকশী ফাঁড়ি ও রূপপুর ফাঁড়ির যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। রোববার (২০ জুলাই) দুপুরে আটককৃতদের পাবনা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুন নূর জানান, “পুলিশ সুপারের নির্দেশে গোপন তথ্যের ভিত্তিতে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া ঈশ্বরদী থানার মামলা নম্বর ১২(৮)২৪-এর তদন্তে প্রাপ্ত আসামি মিনহাজ ফকিরকে পৌর শহরের শেরশাহ রোড এলাকা থেকে গ্রেফতার করা হয়।”

তিনি আরও জানান, অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আরও ১৫ আসামিকেও আটক করা হয়েছে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!