বিশেষ প্রতিনিধি :
গোপালগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের গাড়িবহরে ফ্যাসিবাদী সংগঠন আওয়ামিলীগের অতর্কিত হামলায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার নিহত ও কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী সহ নেতাকর্মী আহত হওয়ার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঈশ্বরদী উপজেলাা ও পৌর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২৩ সেপ্টেম্বর) বিকালে বিক্ষোভ মিছিলটি উপজেলার জয়নগর বোর্ডঘর তেলপাম্প এলাকা থেকে শুরু হয়ে সলিমপুর ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিমুলতলা মোড়ে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ঈশ্বরদী উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শরিফুল ইসলাম শরীফের সভাপতিত্বে বক্তব্য রাখেন পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইয়ামিন খান, সদস্য সচিব কমল শেখ টিটু, ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানবীর হাসান সুমনসহ নেতৃবৃন্দ।
সমাবেশ পরিচালনা করেন ঈশ্বরদী পৌর সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন-আহবায়ক আওয়াল কবির। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক বিপুল মন্ডল।
বক্তারা গোপালগঞ্জে ফ্যাসিবাদী পতিত আওয়ামী গুন্ডাদের নির্দয় ও কাপুরুযোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
