ঢাকারবিবার , ৮ সেপ্টেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে সাঁড়া ইউনিয়ন জামায়াতের বিশাল পথসভা অনুষ্ঠিত

আজকের ডাক - সম্পাদক ও প্রকাশক
সেপ্টেম্বর ৮, ২০২৪ ৮:৩২ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:

দুর্ণীতিমুক্ত দেশ গঠন করতে চাইলে জামায়াতে ইসলামীর হাতে ক্ষমতা দিতে হবে এবং সুবিচার কায়েম করতে চাইলে জামায়াতের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও পাবনা জেলা আমির অধ্যাপক আবু তালেব মন্ডল। রোববার ( ৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সাঁড়া ইউনিয়নের আরামবাড়িয়া আসনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক বিশাল পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, মানুষের বাস উপযোগী মানবীয় গুনাবলী সম্পন্ন রাষ্ট্র গঠন করতে চাইলে জামায়াতে ইসলামীর হাতকে শক্তিশালী করতে হবে, জামায়াত তাহলে একটি শান্তিপূর্ণ দেশ উপহার দেবে। তিনি বলেন, শত নির্যাতন করেও জামায়াতের শক্তিকে দমাতে পারেনি আওয়ামী লীগ, যারা ভোট চুরি করে ক্ষমতায় বসেছিল তাদের স্থান আর এদেশে হবে না।তিনি আরো বলেন কুচক্রী শেখ হাসিনাকে দেশে ফিরে এনে বিচার করতে হবে এবং আওয়ামী সরকারের পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনতে হবে।

সাঁড়া ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত এ পথসভায় ইউনিয়ন আমির অধ্যক্ষ মওলানা আব্দুর রাজ্জাক খান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল গাফার খান , জামায়াতের পাবনা জেলা তালিমুল কোরআর সেক্রেটারি ও ঈশ্বরদী উপজেলা সাবেক আমির মাওলানা গোলাম রাব্বানী খান জুবায়ের, ঈশ্বরদী উপজেলা আমির ড. মো. নুরুজ্জামান প্রামাণিক, উপজেলা নায়েবে আমির মাওলানা নুর মোহাম্মদ, উপজেলা সেক্রেটারি মো. সাইদুল ইসলাম, উপজেলা যুব ও ক্রীড়া সেক্রেটারি বাকি বিল্লাহ খান, আদর্শ শিক্ষক পরিষদ সেক্রেটারি আব্দুর রহমান।

অন্যান্যের মধ্যে এসময় উপস্থিত ছিলেন উপজেলা ওলামা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা রফিউদ্দিন খান, জামায়াতের উপজেলা আইন বিষয়ক সেক্রেটারি হাফিজুর রহমান খান, মিডিয়া বিভাগের সেক্রেটারি মাসুদ রানা মাসুম, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি মাহফুজুর রহমান, সারা ইউনিয়ন জামাতের সেক্রেটারি মাওলানা আক্কাস আলী প্রমুখ। পথসভাটি পরিচালনা করেন আব্দুর রউফ‌।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!