ঢাকাবৃহস্পতিবার , ১ মে ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

লালপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

লালপুর (নাটোর) প্রতিনিধি:
মে ১, ২০২৫ ২:১১ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

নাটোরের লালপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১মে ২০২৫) সকালে নর্থ বেঙ্গল সুগার মিলস শ্রমিক ইউনিয়নের আয়োজনে একটি র‌্যালি বের করেন। র‌্যালিটি সুগার মিলস্ গেট থেকে শুরু হয়ে গোপালপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়।

র‌্যালি শেষে গোপালপুর কেন্দ্রীয় শহিদ চত্বরে সুগার মিলের শ্রমিক কর্মচারি ইউনিয়নের সভাপতি আশরাফুজ্জামান উজ্জলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দোলোয়ার হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক ফরিদ হোসেন ভূঁইয়া, আখ চাষি সমিতির সভাপতি আনসার আলী দুলালসহ শ্রমিক কর্মচারি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অন্যদিকে গোপালপুর মাইক্রো চালক সমিতির আয়োজনে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গোপালপুর শহীদ মিনার চত্বরে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় গোপালপুর মাইক্রো চালক সমিতির সভাপতি আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মুক্তার, সাধারণ সম্পাদক সাইদুর রহমান চান্দু, সহ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুজন প্রমুখ।

এসময় বক্তারা বলেন শ্রমিকদের অধিকার,ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ সহ মালিক ও শ্রমিকের পারস্পারিক সৌহাদ্যপূর্ণ সম্পর্ক নিশ্চিত করতে হবে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!