র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২, সিপিসি-২ পাবনা এর একটি সফল অভিযানে দুই কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৪ মে ২০২৫) রাতে পাবনা জেলার আটঘরিয়া থানার হাপানিয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
র্যাব-১২ এর অধিনায়ক মহোদয়ের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২ পাবনা-এর আভিযানিক দল জানতে পারে, হাপানিয়া এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে অভিযান চালিয়ে দুইজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন: ১। জামিরুল প্রামানিক (২৫), পিতা – বকুল প্রামানিক, সাং – হাপানিয়া, থানা – আটঘরিয়া, জেলা – পাবনা।
২। মোঃ জুয়েল রানা (২৫), পিতা – মোঃ ইউনুস আলী, সাং – মাঝপাড়া, থানা – আটঘরিয়া, জেলা – পাবনা।
অভিযান চলাকালে তাদের কাছ থেকে দুই কেজি নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা জব্দ করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আটঘরিয়া থানায় হস্তান্তর করা হয়।
র্যাব জানায়, সমাজ থেকে মাদক, অস্ত্র এবং সন্ত্রাস নির্মূলে তাদের চলমান অভিযান আরও জোরদার করা হবে। তারা সাধারণ জনগণকে মাদক ও অপরাধের বিরুদ্ধে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানিয়েছে।
র্যাব-১২, সিপিসি-২ পাবনা-কে তথ্য দিন, মাদকমুক্ত বাংলাদেশ গঠনে সহায়তা করুন।
