ঢাকাসোমবার , ৩০ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটারের মালামাল চুরি

আজকের ডাক - সম্পাদক ও প্রকাশক
ডিসেম্বর ৩০, ২০২৪ ১০:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

জুবায়ের খান প্রিন্স, পাবনা:

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটারের মালামাল চুরির ঘটনা ঘটেছে। রবিবার (২৯ ডিসেম্বর) ভোরে এ  চুরির ঘটনা ঘটে। ইতিপূর্বও বেশ কয়েকবার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চুরির ঘটনা ঘটলেও চুরি ঠেকাতে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

প্রত্যক্ষদর্শী নির্মাণ শ্রমিকেরা বলেন, ভোর সোয়া ছয়টার দিকে চারজন চোর পেছনের দেয়াল টোপকে ভেতরে প্রবেশ করে। তারা বেশ কিছু মালামাল নিয়ে যাওয়ার সময়  আমরা নতুন হলের ভেতর থেকে দেখতে পেয়ে চেচামেচি করলে চোর পেছনের দেয়াল টপকে পালিয়ে যায়। আমাদের চেচামেচি শুনে প্রধান ফটকে থাকা আনসার সদস্যরা চলে আসে। ‎প্রত্যক্ষদর্শীরা আরও বলেন, কিছুদিন আগেও চুরি হয়েছে৷ আমরা আনসার সদস্য এবং নিরাপত্তা দপ্তরে সেটা জানিয়েছি কিন্তু তারা কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছেন।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের পেছনের দেয়ালে পরিকল্পিতভাবে দেয়াল টপকানোর বিশেষ ব্যবস্থা করা রয়েছে। মূলত সেখান দিয়েই চোর দেয়াল টপকে ভেতরে প্রবেশ করছে।

এ বিষয়ে নিরাপত্তা দপ্তরের প্রধান এস.এম. হাসিবুর রহমান বলেন, আমি চুরির ঘটনা সম্পর্কে ইতিমধ্যেই জানতে পেরে স্টোর দপ্তরে বিষয়টি জানিয়েছি। তবে কি পরিমাণ মালামাল চুরি হয়েছে তারা সেখানে গেলে জানাতে পারবো। ডিউটিরত অবস্থায় কিভাবে চোর ঢুকলো সে বিষয়েও খতিয়ে দেখা হবে। এছাড়াও  ওখানকার ডিউটিরত সদস্যদের বিরুদ্ধে আমি রেজিস্ট্রার দপ্তর বরাবর আজই একটি লিখিত অভিযোগ প্রদান করবো।

উল্লেখ্য,গত মাসের ২১ নভেম্বর(বৃহস্পতিবার) নির্মাণাধীন নতুন হলের লোহার পাইপ চুরির দায়ে মেহেদী হাসান (৩৫) নামের এক যুবককে হাতেনাতে ধরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় পুলিশে সোপর্দ করা হয়।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!