ঢাকাশনিবার , ১২ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় চাঞ্চল্যকর আরাফাত হত্যা মামলার এজাহারভুক্ত আসামি অনিক গ্রেফতার

জুবায়ের খান প্রিন্স, পাবনা:
এপ্রিল ১২, ২০২৫ ৩:৩০ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নে অনন্ত সুইপার কলোনি বাঁধ এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর মোঃ আরাফাত হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি অনিককে গ্রেফতার করেছে র‍্যাব-১২ এর পাবনা সিপিসি-২ এর একটি আভিযানিক দল।

শুক্রবার ভোররাতে সিরাজগঞ্জ জেলার সলংগা থানার হাটিকুমরুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, নিহত মোঃ আরাফাত হোসেন (২০) পাবনা সদর থানাধীন দক্ষিণ রাঘবপুর এলাকার বাসিন্দা। গত ২ এপ্রিল বুধবার রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে দোগাছী এলাকায় কিছু দুষ্কৃতিকারী দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। ঘটনার পরদিন, ৩ এপ্রিল বৃহস্পতিবার নিহতের মা বাদী হয়ে পাবনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নম্বর ১০, তারিখঃ ৪ এপ্রিল ২০২৫)। মামলাটি দণ্ডবিধি ১৮৬০ এর ৩০২/৩৪ ধারায় রুজু করা হয়।

ঘটনার পর থেকেই অভিযুক্ত আসামিরা পলাতক ছিল। র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহায়তায়, র‍্যাব-১২ এর অধিনায়ক মহোদয়ের নির্দেশনায় সিপিসি-২ পাবনার একটি চৌকস দল ১২ এপ্রিল শনিবার ভোররাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে সিরাজগঞ্জ জেলার হাটিকুমরুল এলাকায় অভিযান চালায়। সেখানে অবস্থানরত মামলার এজাহারভুক্ত ৬ নম্বর পলাতক আসামি অনিক (২২), পিতা-মানিক, সাং-দক্ষিণ রামচন্দ্রপুর (সুইপার কলোনি), পাবনা সদর — কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত অনিককে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১২ এক বিবৃতিতে জানায়, অপরাধ দমনে র‍্যাবের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। অবৈধ অস্ত্র, মাদক ও সন্ত্রাস নির্মূলে সাধারণ জনগণকে তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!