পাবনায় পরিযায়ী পাখি রক্ষায় এনএসআই এর তথ্যমতে বিশেষ অভিযান পরিচালনা করেছেন পাবনা সদর উপজেলা প্রশাসন। অভিযানে পাখি শিকারীদের নিকট থেকে ২৫টি চৌকা পাখি উদ্ধার পুর্বক অবমুক্ত করা হয় ও দুইজন পাখি শিকারী কে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) পাবনার তথ্যের ভিত্তিতে ২৪শে জানুয়ারি (শুক্রবার) সন্ধায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন।
কারাদণ্ড প্রাপ্ত’রা হলেন রাজবাড়ী জেলার পাংশা থানার সেনগ্রাম (বাহাদুরপুর) গ্রামের আমের আলীর ছেলে ছাচ্চু (৪৫) ও মোহম্মদ আলীর ছেলে আমিনুল (১৯)।
এসময় পাখি শিকারের কাজে ব্যবহৃত দুই হাজার মিটার জাল পুড়িয়ে দেয় ভ্রাম্যমান আদালত।
পাবনার বিভিন্ন এলাকায় বিভিন্ন প্রকার পরিযায়ী পাখি যা আঞ্চলিকভাবে অতিথি পাখি বা শীতের পাখি বলে পরিচিত। এসব পাখিদের অভয়ারণ্য হিসেবে বহু বছর যাবৎ নদী ও বিল এলাকায় আশ্রয় নেয়। এই সুযোগে পাবনা ও আসেপাশের জেলার পেশাদারি ও সৌখিন শিকারিরা পাখি শিকার করে এবং তা প্রকাশ্যে বিক্রয়ও করে। এ নিয়ে পাবনা প্রশাসন ও তারুণ্যের অগ্রযাত্রা ফাউন্ডেশন বিভিন্ন সামাজিক সংগঠন এ বিষয়ে তৎপর। এক্ষেত্রে এনএসআই সার্বিক তথ্য দিয়ে সহযোগিতা করে থাকে।
