ঢাকারবিবার , ৬ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

শ্রমিকের ঘামে গড়া বাংলাদেশ কোন অপশক্তির হাতে যাবে না : শিমুল বিশ্বাস

জুবায়ের খান প্রিন্স, পাবনা:
জুলাই ৬, ২০২৫ ৬:৫০ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, “শ্রমিক, কৃষক, তাঁতী ও মেহনতি মানুষের ঘামে গড়া এই বাংলাদেশ কোনোদিন কোনো অপশক্তির হাতে তুলে দেওয়া হবে না।”

রোববার (৬ জুলাই) দুপুরে পাবনা প্রেসক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে সদর উপজেলা তাঁতীদলের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিমুল বিশ্বাস বলেন, “এই দেশ বহু ত্যাগ-সংগ্রামের মাধ্যমে অর্জিত। দেশের মানুষ বিএনপির নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলন করে বারবার গণতন্ত্র ফিরিয়ে এনেছে। আগামী নির্বাচনেও বিএনপি জনগণের রায় নিয়ে সরকার গঠন করবে এবং দেশের উন্নয়ন ও মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করবে।”

তিনি আরও বলেন, “সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপির বিজয় নিশ্চিত। কেউ যদি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করে বা অপশক্তির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চায়, তা জনগণকে সঙ্গে নিয়ে কঠোরভাবে প্রতিহত করা হবে।”

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পাবনা জেলা তাঁতীদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. বাহারুল বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন জেলা তাঁতীদলের সদস্য সচিব অধ্যাপক মো. নাজিমুদ্দিন সাগর, যুগ্ম আহ্বায়ক মো. ইমদাদুল হক, সদর উপজেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক মো. শাকিল আক্তার ঝন্টু ও পৌর তাঁতীদলের সাধারণ সম্পাদক মো. শাওন মোস্তফাসহ বিভিন্ন নেতাকর্মীরা।

বক্তারা আগামী নির্বাচনে সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান এবং দেশ ও জনগণের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!