ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :
রবিবার (০১ সেপ্টেম্বর) বিকেলে ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মোখলেসুর রহমান বাবলুর শেরশাহ রোডস্থ নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে ঈশ্বরদী পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক আওয়াল কবির জানান, ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, মেহেদী হাসান, পাবনা জেলা বিএনপি’র সম্মানিত আহবায়ক, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলির সম্মানিত সদস্য হাবিবুর রহমান হাবিব সম্বন্ধে কুরুচিপূর্ণ, উদ্ধতপূর্ণ আচরণমূলক ও ভাবমূর্তী খুন্ন করার বক্তব্য রেখে চলেছেন ।
আমি মোঃ আউয়াল কবির, ঈশ্বরদী উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে এহেন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সে তার কুকর্ম ও দোষত্রুটি গুলো ঢাকার জন্য এরকম বক্তব্য প্রদান করে চলেছে। আপনারা জানেন যে, গত ০৫ আগস্ট স্বৈরাচার সরকার পতন হওয়ার দিন থেকে শুরু করে এহেন কোন কুকর্ম নেই যে, তিনি করেননি ৫ তারিখে বিকাল আনুমানিক ৫ ঘটিকার সময় পোস্ট অফিস মোড়ে বিজয় মিছিলের সময় ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিনকে জিআই পাইপ দিয়ে মেরে তার হাত ভেঙে দেয়, পৌর যুব দলের সম্মানিত সদস্য জুবায়ের ফারুক রাজীবকে মারধর করে পৌর যুবদলের কর্মি মোঃ মিজানুর রহমান মনি কে মারধর করে, ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পৌর যুবদলের সম্মানিত সদস্য মীর হুমায়ুন কবির জিহাদকে বিজয় মিছিল থেকে হুমকি দিয়ে বের করে দেয়।
প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনারা আরো জানেন বিগত দুই বছর আগে ঈশ্বরদী উপজেলা যুবদলের আহ্বায়ক সুলতান আলী বিশ্বাস টনি ভাইকে মেরে হাত পা ভেঙ্গে দেয়, ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক আরঙ্গজেব রাতুলকে নির্মমভাবে মেরে পা ভেঙে দেয়, ২০১৭ সালে তখন আমি পৌর ছাত্রদলের সভাপতি ও মেহেদী হাসান সাধারণ সম্পাদক ছিলো এই ঘটনার জন্য আমাদের কমিটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যায়। কামিনী হাসপাতালে নাইট গার্ড আলমকে হত্যা করে, মোয়াজ্জেম ড্রাইভার কে নির্মমভাবে হত্যা করে, এবং আপনারা জানেন যে, গত দুইদিন আগে রফিকুল ইসলাম নয়ন তাহার সাংবাদিক সম্মেলনে আরো অন্যান্য হত্যার কথা তুলে ধরেছেন এই সমস্ত অপরাধ গুলোতো করেছে।
প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনারা আরো জানেন ঈশ্বরদীর জন সাধারণ মেহেদী হাসানের এহেন কু-কর্মের প্রভাবে অতিষ্ট হয়ে পরেছেন গত ৬ই আগস্ট সকাল সাত ঘটিকার সময় হতে শুরু করে সে সহ তার লোকজন বিএনপি সমর্থক মৎস ব্যবসায়ী মোঃ মজিবর রহমানের পুকুরে সহ জোর পূর্বক বেশ কয়েকজনের পুকুর দখল করে মাছ ধরে নেই। দোকানপাট, বাড়িঘর, বালু দখল থেকে শুরু করে এহেন কাজ নেই যে মেহেদীর সম্পৃক্ততা নেই এতে করে বিএনপির অনেক ক্ষতি হচ্ছে এবং ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে আমরা জনসমর্থন হারাচ্ছি এবং মানুষ বিএনপির নাম ধরে ছি ছি করছে ও বলছে বিএনপি এখনো ক্ষমতায় আসেই নি, এখনই এই অবস্থা, আর ক্ষমতায় আসলে কি করবে। তাই মেহেদী হাসানের এহেন কু-কর্মের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং দলের হাই কমান্ডের কাছে আকুল আবেদন করছি তদন্ত করে অনতিবিলম্বে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। এবং আরো জানাচ্ছি যে, মেহেদী হাসান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হয়ে একজন জাতীয় নেতা সম্বন্ধে কিভাবে নোংরা ও কুরুচিপূর্ণ বক্তব্য দেয়া যার সম্বন্ধে ঈশ্বরদী- আটঘরিয়া বাসী সহ বাংলাদেশের অধিকাংশ মানুষ চেনেন ও জানেন। তাই মেহেদীর এরকম বক্তব্যের ও তিব্র নিন্দা জানাচ্ছি। হাবিবুর রহমান হাবিব এর কোন মস্তান, গুন্ডা, ডাকাত খুনী ও বালু মহল খেকো বাহিনী নেই। হাবিবুর রহমান হাবিব সাহেবের রয়েছে লক্ষ লক্ষ নিরীহ ভালোবাসার সাধারণ জনগণ। যাদের ভালোবাসায় সিক্ত হয়ে আজ হাবিবুর রহমান হাবিব সাহেব গণমানুষের নেত হয়েছেন। মানুষ লুটপাট, দখল করেন টাকার লোভে। হাবিবুর রহমান হাবিব সাহেবের ও লোভ আছে কিন্তু সেই লোভটি টাকার নয় সেই লোভটি সাধারণ মানুষের ভালোবাসার। হাবিবুর রহমান হাবিব সাহেবের ক্ষমতার লোভ আছে কিন্তু সে ক্ষমতা দিয়ে মানুষের ক্ষতি করা নয় সে ক্ষমতা দিয়ে তিনি সাধারণ মানুষের কল্যাণ করতে চান। স্বৈরাচার এরশাদ সরকার তিনাকে ১০ তলা বিল্ডিং এর সমান টাকার লোভ দিয়ে কিনতে পারেননি। কুচক্রী স্বৈরাচারীনি সরকার শেখ হাসিনা হাবিবুর রহমান হাবিব সাহেবকে এমপি ও মন্ত্রিত্বে ক্ষমতার লোভ দেখিয়েও কিনতে পারেননি। আগামী দিনের বাংলাদেশের রাষ্ট্রনায়ক তারেক রহমান খু ভালোভাবে জানেন হাবিবুর রহমান হাবিব সাহেবকে, যে তিনি কোন ধরনের। দেশনেত্রী, মমতাময়ী মা খালেদা জিয়া ও খুব ভালোভাবে জানেন হাবিবুর রহমান হাবিব কেমন। কিছু সংখ্যক পথভ্র নেতা ও কর্মীরা হাবিবুর রহমান হাবিব সাহেবের ব্যাপারে যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন তা থেকে বিরত থাকা জন্য অনুরোধ করা যাচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি হাবিবুর রহমান হবি ,পাবনা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম নয়ন, ঈশ্বরদের উপজেলা শ্রমিক দলের সভাপতি ভাষা প্রামানিক, পাবনা স্বেচ্ছাসে সকল দলের সদস্য মোঃ নবী,যুবদলের যুগ্ন আহবায়ক মিজানুর রহমান মিজান, মোঃ মোস্তফা, লিটন,পৌর যুবদলের সদস্য জুবায়ের ফারুক রাজিব, রাজিব ফরাজী, ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক আওরঙ্গজেব রাতুল, ঈশ্বরদী কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন, পৌর ছাত্রদলের কর্মী মোঃ শিশির, পৌর যুবদল কর্মী সজীব, খালেদ বিন প্রার্থীব, সম্রাট হোসেন, মামাত সেলিম, জুয়েল, মোহন, জমির, মামুন প্রমুখ
