পাবনার ঈশ্বরদীতে মটরসাইকেল তল্লাশি করে ৮০ পিস ইয়াবাসহ রায়হান আলী (৪০) নামের এক ব্যাক্তিকে আটক করেছে পাকশী হাইওয়ে থানা পুলিশ।
বুধবার (২৫ জুন) বিকালে পাকশী লালন শাহ সেতুর টোলপ্লাজা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত রায়হান নাটোরের লালপুর উপজেলার চকজোতদৈবকী এলাকার জাবেদ আলীর পুত্র।
আটকের বিষয়টি নিশ্চিত করেন পাকশী হাইওয়ে থানার ইনচার্জ মোশফিকুর রহমান। তিনি জানান, প্রতিদিনের মতো লালনশাহ টোলপ্লাজা এলাকায় চেকপোস্টে মটরসাইকেলটি থামালে মটরসাইকেলের আরোহী রায়হান পালিয়ে যাওয়ার সময় তাকে আটকিয়ে শরীর তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ৮০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। তিনি আরও জানান, আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
