ঢাকাবুধবার , ১০ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

অল্পের জন্য প্রাণে বাঁচলেন বিএনপি প্রার্থী শিমুল বিশ্বাস ও হাবিব

ফজলুর রহমান খান, আটঘরিয়া (পাবনা):
ডিসেম্বর ১০, ২০২৫ ১০:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনায় সড়ক দুর্ঘটনার কবলে পড়ে প্রাণে বাঁচলেন দুই বিএনপি প্রার্থী—পাবনা-৫ (সদর) আসনের প্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের প্রার্থী হাবিবুর রহমান হাবিব। দুর্ঘটনায় তারা দুজন গুরুতর আহত হন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় আটঘরিয়া উপজেলার ঘাটপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক প্রাইভেটকারকে সজোরে ধাক্কা দিলে মুহূর্তের মধ্যেই গাড়িটি দুমড়েমুচড়ে যায়। এতে দুই প্রার্থীসহ গাড়ির চালক এবং শিমুল বিশ্বাসের পিএস এনামুল আহত হন। চালক ও এনামুলের অবস্থা আশঙ্কাজনক।

হাবিবুর রহমান হাবিবের ভাই নির্বাচনী প্রচারক বিপুল হোসেন বুদু জানান, তারা একদন্ত ইউনিয়নে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।

তিনি বলেন, আল্লাহর অশেষ রহমতে দুই প্রার্থী অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। তাদের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।”

 

 


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!