ঢাকাবুধবার , ১৯ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় হবে: শিমুল বিশ্বাস

জুবায়ের খান প্রিন্স, পাবনা:
নভেম্বর ১৯, ২০২৫ ৭:০৪ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, “আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিএনপি বিজয়ী হয়ে সরকার গঠন করবে—ইনশাআল্লাহ।”

শনিবার পাবনার বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি আরও বলেন, দেশের মানুষ পরিবর্তনের পক্ষে একতাবদ্ধ। ভয়–ভীতি বা দমন–পীড়ন এখন জনগণকে আর দমাতে পারছে না। তারা সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগ করে গণতান্ত্রিক পরিবর্তন আনতে প্রস্তুত।

সাম্প্রতিক দিনগুলোতে শিমুল বিশ্বাস পাবনার বিভিন্ন ইউনিয়নের মসজিদে নামাজ আদায় করেন এবং মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন। স্থানীয় চা-স্টলে বসে তিনি মুরুব্বিদের মতামত শোনেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা তার সঙ্গে সাক্ষাৎ করে মতবিনিময় করে এবং স্মৃতিচারণের জন্য ছবি তোলে।

তরুণদের ভাষ্য—দলমতের ঊর্ধ্বে একজন উন্নয়নের কারিগর হিসেবে মানুষের পাশে থাকার মানসিকতা তৈরি করেছেন তিনি। তাদের মতে, মাঠে–ময়দানে মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ ও আন্তরিক আচরণই আগামী দিনের রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
সাধারণ মানুষও তরুণদের এই মূল্যায়নের সাথেই একমত প্রকাশ করেছেন।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!