পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামে অসহায় দু:স্থদের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়।
২১, অক্টোবর মঙ্গলবার বিকেল ৪ঘটিকায় চৌবাড়িয়া চার মাথা মোড়ে দুই নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহীন হোসেনের সভাপতিত্বে ২০ জন বিধবা নারীর।মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা বিএনপির আহবায়ক আতাউর রহমান রানা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন একদন্ত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আকবর আলী আকু, সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন, ডেঙ্গারগ্রাম ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আশরাফ আলী, ২নং ওয়ার্ড সাধারণ সম্পাদক লুৎফর রহমান, ৫নং ওয়ার্ড সভাপতি আফাজ উদ্দিন নছা, রবিউল ইসলাম রবি , কর্মজীবী দলের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক তৈয়ব আলী, একদন্ত উচ্চ বিদ্যালয়ের সভাপতি সেলিম হোসেন। এছাড়া উক্ত অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
