পাবনার আটঘরিয়ায় জুলাই গণঅভ্যূত্থানে আহত বীরদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত হয়েছে।
৬ জুলাই বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গেজেট ভুক্ত জুলাই আহত যোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পাবনা জেলা জামাতের নায়েবে আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম খান, আটঘরিয়া উপজেলা জামাতের আমির মাওলানা নকিবুল্লাহ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম, সাবেক সমন্বয়ক মঞ্জুরুল ইসলাম বাপ্পী প্রমুখ।
গেজেট ভুক্ত জুলাই আহত যোদ্ধারা হলেন জান্নাতুল ফেরদৌস জুই,কেএম আতিক হাসান, শাহাদাত আলি,উম্মে জান্নাত তামান্না, অন্তর হোসাইন জীম,আজমীর হোসেন, আল-মামুন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আহত যোদ্ধা কেএম আতিক হাসান।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
