ঢাকাবুধবার , ২ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

আটঘরিয়ায় বিএনপির আনন্দ মিছিল

ফজলুর রহমান খান, আটঘরিয়া (পাবনা):
জুলাই ২, ২০২৫ ৩:০৪ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনার আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আনন্দ মিছিল বের করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব পাবনা–৪ আসনের সম্ভাব্য প্রার্থী মনোনীত হওয়ায় এই আনন্দ মিছিলের আয়োজন করা হয়। 

১ জুলাই মঙ্গলবার বিকেলে চাঁদভা ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশিদের সভাপতিত্বে চাঁদভা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা বিএনপির আহবায়ক ও একদন্ত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান রানা  উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আছিম উদ্দিন  নুরমোহাম্মদ খোকন  শফিউদ্দিন শেখ,উপজেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন আলম, পৌর বিএনপির সভাপতি আজাহার আলি খান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন বাবু  উপজেলা যুব দলের আহবায়ক মোশাররফ হোসেন, পৌর যুব দলের আহবায়ক আনোয়ারুল ইসলাম, চাঁদভা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পাঞ্জাব আলি  যুবদলের যুগ্ম আহবায়ক ভিপি বারি প্রমুখ।এছাড়া বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। সঞ্চালনায় ছিলেন আটঘরিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব মনোয়ার হোসেন মঞ্জু।

শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!