ঢাকাবুধবার , ১৭ জুলাই ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

আটঘরিয়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ভাইবোন নিহত, মা গুরুতর আহত

আজকের ডাক - সম্পাদক ও প্রকাশক
জুলাই ১৭, ২০২৪ ১২:৩০ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

ফজলুর রহমান খান, আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি :

পাবনার  আটঘরিয়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ভাইবোন নিহত এবং তাদের মাতা ছেলে মেয়েদের বাচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়ে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে।

নিহতরা হলো ফারজানা খাতুন (১৯) ও রাসেল (১৩)। এরা দুইজনই দশম শ্রেণি ও ৬ ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল এবং নরজান(ওলির মোড়) গ্রামের হিরোক হোসেন ও রাজেদা খাতুনের ছেল মেয়ে।

ঘটনাটি ঘটেছে ১৭জুলাই বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে নরজান(ওলির মোড়) গ্রামে।

ঘটনা স্থলেই তাদের মৃত্যু ঘটে বলে বিষয়টি নিশ্চিত  করেছেন একদন্ত ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন আলাল সরদার ও ইউপি সদস্য রেজাউল করিম পান্না।

এ বিষয়ে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান প্রথমে ফারজানা খাতুন (১৯)পাওয়ারলুম তাঁতের মেশিনে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়। এর পর বোনকে বাঁচাতে গিয়ে রাসেল বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনা স্থলেই মারা যায়।

তিনি আরও জানান দুই ভাইবোন কে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তাদের মাতা রাজেদা খাতুন গুরুতর আহত হয়ে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে।

 


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!