ঢাকাবৃহস্পতিবার , ৮ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

আটঘরিয়ায় ভেকু ব্যবসায়ীকে  ৭ দিনের কারাদণ্ড,১ হাজার টাকা জরিমানা 

ফজলুর রহমান খান, আটঘরিয়া (পাবনা):
জানুয়ারি ৮, ২০২৬ ৪:৫১ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনার আটঘরিয়ায় ভেকুদিয়ে মাটি কাঁটার অপরাধে জান্নাত আলী নামক এক মাটি ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে ৭ দিনের কারাদণ্ড  ও ১ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় করা হয়েছে। সে চাঁদভা ইউনিয়নের রতিপুর গ্রামের দিলবার মাঝির ছেলে। 

 ৭ জানুয়ারি বুধবার বিকেলে আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০২৩ এর ১৫ ধারা অপরাধে এই জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ঘটনার দিন বিকেলে আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার গোপন সংবাদের ভিত্তিতে মাজপাড়া ইউনিয়ন মাজপাড়া সিনিয়র আলিম মাদরাসার পাশে সরজমিন ফসিল জমিতে ভেকুদিয়ে পুকুর খনন করছিলেন মাটি ব্যবসায়ী জান্নাত আলী।
এসময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার তাকে হাতে নাতে ধরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০২৩ এর ১৫ ধারা অপরাধে ৭ দিনের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ফাতেমা খাতুন।
উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার জানান,মাটিকাঁটার অপরাধে একজনকে ৭ দিনের কারাদণ্ড ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে ভবিষ্যতে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!