ঢাকাসোমবার , ১২ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

আটঘরিয়ায় শক্রুতা করে ভূট্রা খেতে ঘাসমারা বিষ স্প্রে করে ব্যাপক ক্ষতি সাধনের অভিযোগ 

ফজলুর রহমান খান, আটঘরিয়া (পাবনা):
জানুয়ারি ১২, ২০২৬ ৬:৫৩ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনার আটঘরিয়া উপজেলার হাতিগাড়া গ্রামের শরিফুল ইসলামের ১৮ শতাংশ জমিতে ভূট্রা খেতে শুক্রুতা করে ঘাস মারা বিষ স্প্রে করে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠেছে মফিজ উদ্দিনের বিরুদ্ধে। 
এতে তার প্রায় লাখ টা ক্ষতি সাধিত হয়েছে বলে জানান তিনি। এঘটনায় ভুক্তভোগী শফিকুল ইসলাম বাদী হয়ে আটঘরিয়া থানায় একটি অভিযোগ করেছেন।
অভিযোগ সুত্রে জানা গেছে, আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়নের হাতিগাড়া গ্রামের মৃত হিরাজ উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম গত ১০ বছর পূর্বে জনৈক শাকিল হোসেনের কাছ থেকে ৫০ হাজার মুল্যে ১৮ শতাংশ জমি কট নিয়ে বিভিন্ন চৈতালি ফসল আবাদ করে আসছেন।
গত শনিবার ভোরে মফিজ উদ্দিন কৌশলে শফিকুল ইসলাম কটকৃত জমিতে রোপণকৃত ভূট্রা খেতে শক্রুতা করে ঘাস মারা বিষ স্প্রে প্রয়োগ করে ভূট্রা খেত নষ্ট করে ফেলে।
এবিষয়ে শফিকুল ইসলাম জানান, আমি দীর্ঘ ১০ বছর ধরে আমাদের এলাকার শাকিল হোসেনের কাছ থেকে ৫০ হাজান টাকা দিয়ে ১৮ শতাংশ জমি কট নিয়ে বিভিন্ন ফসল আবাদ করে আসছি।
কিন্তু মফিজ শক্রুতা করে আমার রোপনকৃত ভূট্রা খেতে ঘাস মারা বিষ স্প্রে করে মেরে ফেলেছে। এবং আমাকে বিভিন্ন সময়ে হুমকি ধামকি দিচ্ছে। বিষয়টি আমি প্রশাসনের কাছে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।

শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!