১০ ডিসেম্বর আন্তর্জাতিক বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ঈশ্বরদীতে মানববন্ধন ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে। এ বছরের প্রতিপাদ্য ছিল “সকলের জন্য মর্যাদা, স্বাধীনতা ও ন্যায়বিচার”।
বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় ঈশ্বরদী কলেজ রোডের ঠাকুরবাড়ি সংলগ্ন আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের উপজেলা কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ঈশ্বরদী উপজেলা আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন শাখার প্রধান উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক, গীতিকার, সুরকার, লেখক ও সুফি সাধক এস.এম. রাজা, বিশেষ অতিথি ছিলেন সিনিয়র উপদেষ্টা মোঃ হাসানুজ্জামান মোল্লা।
এসময় আরও উপস্থিত ছিলেন—উপজেলা শাখার সভাপতি নাদিরা শেখ হেনা, সাধারণ সম্পাদক রকিবুল হাসান রিপন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম নিক্কন, তথ্য সম্পাদক মাসুদ পারভেজ শ্যামল, আইন সম্পাদক মনির হোসেন, সমাজকল্যাণ সম্পাদক শফিকুল ইসলাম সুইটি, কো-অর্ডিনেটর ইয়ারুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক সুলতানা পারভীন মিষ্টি।
এছাড়াও বিভিন্ন ইউনিয়ন কমিটির নেতা ইউসুফ আলী সাহা, হাসিবুর রহমান, হাসানুজ্জামান, সায়েদ হোসেন, রনি রায়হান, বিনয় কুমার চক্রবর্তী, সজীব হোসেন, মেহেদী হাসান, বাবুল হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
