ঢাকামঙ্গলবার , ২ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে বিএনপি-জামায়াত সংঘর্ষে পিস্তল হাতে ভাইরাল সেই জাময়াতকর্মী তুষার মন্ডল গ্রেফতার

হাবিবুর রহমান, সম্পাদক ও প্রকাশক
ডিসেম্বর ২, ২০২৫ ২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

ঈশ্বরদীর চরগড়গড়িতে বিএনপি জামায়াতের সংঘর্ষে পিস্তল হাতে থাকা অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া তুষার মন্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১ ডিসেম্বর) সিরাজগঞ্জ থেকে তাকে আটক করে পাবনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বিষয়টি মঙ্গলবার (২ ডিসেম্বর) নিশ্চিত করেছে ঈশ্বরদী থানা পুলিশ।

পুলিশ জানায়, চরগড়গড়ি এলাকায় বিএনপি জামায়াতের সংঘর্ষের সময় তুষারের হাতে পিস্তলধরা কয়েকটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে এলাকায় আতঙ্ক তৈরি হয়। ঘটনাটি নজরে আসার পরই তাকে গ্রেফতারের জন্য অভিযান শুরু করে ডিবি পুলিশ।
পরে প্রযুক্তির সহায়তায় সিরাজগঞ্জ জেলার একটি স্থানে তার অবস্থান শনাক্ত করে ডিবি পুলিশের একটি দল। সফল অভিযানে তাকে গ্রেফতার করা হয় ।

ডিবি পুলিশ জানায়, গ্রেফতারের পর তুষারের দেওয়া তথ্যমতে ঈশ্বরদী উপজেলার ভেলুপাড়া এলাকায় পতিত জমি থেকে সংঘর্ষের দিন ব্যবহৃত দুই রাউন্ড কার্তুজসহ পিস্তল উদ্ধার করা হয়েছে।
ঈশ্বরদী থানা সুত্রে জানাগেছে, তার বিরুদ্ধে ঈশ্বরদী থানায় অস্ত্র মামলা ০৬, তারিখ ২/১২/২০২৫, ধারা— The Arms Act, 1878 (19A/19f) অনুযায়ী পৃথক মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য ঈশ্বরদীর চরগড়গড়িতে বিএনপি-জামায়াত সংঘর্ষের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। যেখানে বিএনপির ৩৮ জনকে আসামী করা হয়েছে এবং অপরদিকে জেলা জামায়েতর আমির অধ্যাপক আবু তালেব মন্ডলসহ ৩২ জনকে আসামী করা হয়েছে।

 


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!