ঢাকাবুধবার , ১১ ফেব্রুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে বিপুল পরিমান আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৩

হাবিবুর রহমান, সম্পাদক ও প্রকাশক :
ফেব্রুয়ারি ১১, ২০২৬ ৬:৪০ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনার ঈশ্বরদীতে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে পাবনা সুপারের কার্যালয়ে সংবাদ সন্মেলনে পুলিশ সুপার আনোয়ার জাহিদ জানান, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারী) ঈশ্বরদী উপজেলার পাকশী মেরিন পাড়ায় ওয়াসা প্রজেক্টের গেস্ট হাউজ সংলগ্ন একটি স্টোর রুমে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এ সময় একটি বিদেশী এসএলআর, একটি বিদেশী রাইফেল, একটি একনলা বন্দুকসহ শাহিন নামের এক যুবককে আটক করেন তারা। আটককৃত শাহিনের দেওয়া তথ্যের ভিত্তিতে তার সহযোগী হযরত প্রামাণিক কে আটক করে।

একইদিন ডিবি পুলিশের অপর একটি দল আটককৃত মমিনুর ইসলাম খোকনের তথ্যের ভিত্তিতে ঈশ্বরদী উপজেলার মানিকনগর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুইটি বিদেশী পিস্তল ও ৩১ রাউন্ড গুলি উদ্ধার করে।

এ ঘটনায় পৃথক দুইটি মামলা দায়ের হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হযেছে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!