ঢাকারবিবার , ১১ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে শীতার্তদের মাঝে মানবতার সেবা কল্যাণ ফাউন্ডেশনের কম্বল বিতরণ

হাবিবুর রহমান, সম্পাদক ও প্রকাশক
জানুয়ারি ১১, ২০২৬ ১০:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনার ঈশ্বরদীতে তীব্র শীতে কাতর গরিব ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে মানবতার সেবা কল্যাণ ফাউন্ডেশন।

শনিবার (১১ জানুয়ারি) মানবতার সেবা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ঈশ্বরদী রেলওয়ে স্টেশন এলাকায় অবস্থানরত শীতার্ত গরিব ও অসহায় মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবতার সেবা কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন (পিয়াস)

এসময় আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহ-সভাপতি মাসুম মোল্লা (বাবু), সাধারণ সম্পাদক ওমর ফারুক, দপ্তর সম্পাদক শাহিনুর রহমান শাহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা সজীব আলী

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সাজিদ হাসান লিমন, তারিকুল ইসলাম, শামীম হোসেন, শ্রাবণ, ইউনুস, এস কে সাব্বির খানসহ অন্যান্য স্বেচ্ছাসেবকরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ আল মামুন (পিয়াস) বলেন,
“মানবতার সেবা কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতি বছরই শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আমাদের সীমাবদ্ধতার কারণে সকলকে সহায়তা দিতে পারি না, তবে সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করছি।”

তিনি সমাজের বিত্তবানদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!