ঢাকাবৃহস্পতিবার , ১৩ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে সুন্দরবন কুরিয়ার থেকে ২০০ বস্তা নকল ফিড জব্দ

হাবিবুর রহমান, সম্পাদক ও প্রকাশক
নভেম্বর ১৩, ২০২৫ ৩:৫৭ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনার ঈশ্বরদীতে সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লিমিটেড অফিস থেকে বিপুল পরিমাণ নকল ও ভেজাল ফিড জব্দ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে পাবনা রোডে অবস্থিত কুরিয়ার সার্ভিসটির অফিসে অভিযান চালিয়ে প্রায় ২০০ বস্তা ভেজাল ফিড জব্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বসুন্ধরা ফিডস বিডি লিমিটেড নামে চিহ্নিত এই ফিডের বস্তাগুলোর গায়ে “ফিস ফিড”, “ক্যাটল ফিড” ও “পোল্ট্রি ফিড” লেখা ছিল। বস্তাগুলো পাবনার আটঘড়িয়া উপজেলা থেকে বুকিং দিয়ে ঈশ্বরদীতে পাঠানো হয়েছিল।

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মৎস্য অফিসারের সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে লাইসেন্স ছাড়া মৎস্য খাদ্য উৎপাদন, খাদ্যের মান বজায় না রাখা এবং উৎপাদনের তারিখ অগ্রিম দেখানোর অপরাধে এসব ফিড জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান বলেন, “বাজারে নকল ও ভেজাল ফিড সরবরাহ বন্ধে আমরা কঠোর অবস্থানে আছি। আজকের জব্দকৃত এসব ফিড প্রাণিসম্পদের জন্য অত্যন্ত ক্ষতিকর। আইনি প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযানে মৎস্য অফিসের কর্মকর্তা, পুলিশ ও স্থানীয় প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।

আটঘরিয়া  উপজলা মৎস্য কর্মকর্তা (চলতি দায়িত্ব) এস এম নাজিম উদ্দিন জানান, আটঘরিয়ার মাজপাড়া ইউনিয়নের কুমার গাড়ী এলাকায় ‘বসুন্ধরা ফিডস বিডি লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠান সরকারি অনুমোদন ছাড়াই মৎস্য খাদ্য,ক্যাটল ফিড ও পোলট্রি ফিড  উৎপাদন করছে। এর আগে আটঘরিয়া উপজেলা প্রসাশন অভিযান চালিয়ে উক্ত প্রতষ্ঠানকে জরিমানা করে।

 

 

 

 


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!