পাবনার আটঘরিয়া উপজেলার একদন্তে অবস্থিত আব্দুল কাদের গার্লস স্কুলে শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ করা হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) বিদ্যালয় কক্ষে অনুষ্ঠিত এ আয়োজনে ১১ জন শিক্ষার্থীর হাতে কোরআন তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান শিক্ষক রিয়া খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামি একদন্ত ইউনিয়ন শাখার আমীর মাওলানা আব্দুল মালেক। বিশেষ অতিথি ছিলেন ডেঙ্গারগ্রাম ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও আটঘরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কোরবান আলী।
এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব আটঘরিয়া উপজেলা শাখার সভাপতি ফজলুর রহমান খান, ম্যানেজিং কমিটির সদস্য জসিম উদ্দিন, বিদ্যালয়ের পৃষ্ঠপোষক আজাদ হোসেন, শুভাকাঙ্ক্ষী ইমরান নাজির, মাশিদুল ইসলামসহ অভিভাবক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রধান শিক্ষক রিয়া খাতুন এবং সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক ফরহাদ হোসেন।
কোরআন প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন— সারা খাতুন, জান্নাতুল খাতুন, হাফসা খাতুন, সুমাইয়া খাতুন, সায়মা আক্তার, আরিশা খাতুন, আনিলা খাতুন, আরিফা খাতুন, আফরিন খাতুন, আয়েশা খাতুন ও ফাতেমা খাতুন।
