ঢাকাবুধবার , ৭ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়ার স্মরণে ঈশ্বরদীতে বিএনপির দোয়া মাহফিল

হাবিবুর রহমান, সম্পাদক ও প্রকাশক
জানুয়ারি ৭, ২০২৬ ৬:৩১ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী, গণতন্ত্রের মা, আপোষহীন নেত্রী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, তারুণ্যের অহংকার তারেক রহমানের মাতা ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করেন। আজ বুধবার (৭’রা জানুয়ারি) বাদ আসর ঈশ্বরদী আলহাজ্ব খায়রুজ্জামান বাবু বাস টার্মিনালে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদের বক্তারা বলেন, ১৯৭১ সালে এদেশের মানুষ যখন দিশেহারা তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষনা দিয়েছিলেন। এরপর ১৯৭৫ সালের ১৫ আগস্ট তলা বিহিন ঝুড়ির এদেশের দায়িত্ব নিয়েছিলেন জিয়াউর রহমান। তারই উত্তরসূরী বেগম খালেদা জিয়া এদেশে তিন তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। তিনি এদেশের মায়া ত্যাগ করে পরপারে চলে গেছেন। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।


বক্তার আরো বলেন, মানবতার মা, আপোসহীন নেত্রী, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর আদর্শ ও রাজনৈতিক সংগ্রাম আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তার বর্ণাঢ্য জীবনে কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি। আগামী একশ বছরের মধ্যেও খালেদা জিয়ার মতো এমন নেতা এদেশে পাওয়া মুশকিল হবে। জাতীর এ ক্ষতি পূরণ হবার নয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রয়াত বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পাবনা জেলা বিএনপি’র আহবায়ক ও পাবনা-৪, ঈশ্বরদী আটঘরিয়া সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিব। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক পৌর চেয়ারম্যান মোখলেছুর রহমান বাবলু।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার, সদস্য সচিব আজমল হোসেন সুজন, রেজাউল করিম ভিপি শাহীন, সাবেক উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক হাসিবুর রহমান হাক্কে মন্ডল,  আব্দুস সামাদ সুলভ মালিথা, উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমরুল কায়েস সুমন, সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান সুমন সহ বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের সকল ইউনিটের হাজার হাজার নেতাকর্মী।

 


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!