ঢাকাশনিবার , ১৩ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

গণতন্ত্রের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারকারী নেত্রী খালেদা জিয়া: ডাঃ রাজন

আল আমিন, লালপুর (নাটোর): 
ডিসেম্বর ১৩, ২০২৫ ১২:৪৯ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

নাটোর জেলা বিএনপির সদস্য, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের ছেলে ডাঃ ইয়াসির আরশাদ রাজন বলেন এই বাংলাদেশে আমরা দীর্ঘ ১৭টি বছর গণতন্ত্রহীন অবস্থায় ছিলাম। বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। দেশে গণতন্ত্রের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারকারী, আপসহীন দেশনেত্রী হলেন বেগম খালেদা জিয়া। তিনি বর্তমানে এভার কেয়ার হাসপাতাল লাইফ সাপোর্টে আছেন। তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে বিদেশে নেওয়ার অবস্থা নেই। যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনার দোয়া মাহফিলে আসতে বাধা দেয়, তারা বিএনপি হতে পারেনা।

শুক্রবার (১১ডিসেম্বর) বিকেলে উপজেলার গোপালপুর নর্থবেঙ্গল সুগার মিলস হাইস্কুল মাঠে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাঃ ইয়াসির আরশাদ রাজন এসব কথা বলেন।
রাজন আরো বলেন ২৪ এর গণঅভ্যুত্থানের একজন সৈনিক ওসমান হাদীকে মাথায় গুলি করেছে দূর্বৃত্তরা। আমরা এমন বাংলাদেশ দেখতে চাই নাই। ২৪ এর গণঅভ্যুত্থানের পরে আমরা মনে করেছিলাম একটি মুক্ত গণতান্ত্রিক পরিবেশে এই বাংলাদেশের মানুষ শ্বাস নিতে পারবে। কিন্তু আমাদের সেই আশা ব্যার্থ হয়ে গেছে। সারাদেশ থেকে অবৈধ অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত আমরা সবাই নিরাপত্তা হীনতায় আছি।
তিনি আরো বলেন আর আমি লালপুর বাগাতিপাড়া মানুষের জন্য রাজনীতি করি। আমি দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছিলাম। সিন্ডিকেটকে ভাঙতে চেয়েছিলাম, এই সিন্ডিকেট এতই শক্তিশালী যে আমার পরিবারকে তছনছ করে দিয়েছে।
সাবেক মন্ত্রী পুত্র রাজন বলেন যে মনোনয়ন দেওয়া হয়েছে তার চূড়ান্ত মনোনয়ন নয়। আমি দলের প্রতি আস্থাশীল। আপনারা যদি চান তাহলে চূড়ান্ত মনোনয়নে আপনাদের সাথে নিয়ে নির্বাচন করব ইনশাল্লাহ। দলের প্রতি আমার সেই বিশ্বাস রয়েছে। আপনারা যদি আমার সঙ্গে থাকেন তাহলে লালপুর বাগাতিপাড়া থেকে দুর্নীতির সিন্ডিকেট ও সন্ত্রাসমুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার পারুল,দুয়ারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও লালপুর থানা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন, লালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম লুলু, নাটোর জজকোর্টের আইনজীবী ফিরোজ হোসেন, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আসলাম আলী, লালপুর উপজেলা যুবদলের সিনিযর যুগ্ন আহবায়ক মাইনুল হক বিপ্লব, যুগ্ম আহবায়ক এনামুল হক কালু, মজনু পাটোয়ারী, পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক সেলিম রেজা ভূবন, সাকিবুল ইসলাম সুলভ, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক রায়হান কবির সুইটসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!