ঢাকাশুক্রবার , ৩১ মে ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

গৃহবধুর রহস্যজনক মৃত্যু, স্বামী, শশুর, ও শ্বাশুড়ী পলাতক

আজকের ডাক - সম্পাদক ও প্রকাশক
মে ৩১, ২০২৪ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনা প্রতিনিধি :

পাবনার ঈশ্বরদী উপজেলার মহাদেবপুরে সুমনা খাতুন এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু ঘটেছে। পরিবারের দাবি পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।

শুক্রবার (৩১ মে) সকালে উপজেলার সাহাপুর ইউনিয়নের মহাদেবপুরে শ্বশুরবাড়ি থেকে সুমনার মরদেহ উদ্ধার করে পুলিশ।

ঘটনার পর থেকে তার স্বামী, শশুর, ও শ্বাশুড়ী পলাতক আছে।

সুমনার বাবা সুজন আলী বিশ্বাস সহ পরিবারের সদস্যরা জানান প্রায় আট মাস আগে মহাদেবপুর গ্রামের সম্রাট হোসেনের সাথে বিয়ে হয়। বিয়ের সময় সম্রাটের পূর্বের একটি বিয়ের কথা তার পরিবারের গোপন করে।

এই সময়ের মধ্যে শাশুড়ি ও শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যরা তার উপরে নির্যাতন চালাতো বলে পরিবারের সদস্যরা জানায়।

শুক্রবার সকালে অপরিচিত একটি নম্বর থেকে ফোন কলের মাধ্যমে তারা সুমনার মৃত্যুর ব্যাপারটি জানতে পেরে ঘটনাস্থলে আসে।

পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন‍্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মর্গের রিপোর্ট অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!