প্রেস বিজ্ঞপ্তি ০৩/০৮/২০২৫
ছাত্র জনতার বিজয় উপলক্ষ্যে পাবিপ্রবিতে ৫ আগস্ট দিনব্যাপী কর্মসূচি:
(০৩/০৮/২০২৫): জুলাই আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামী ৫ আগস্ট মঙ্গলবার দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকাল ১০টায় প্রশাসন ভবন থেকে ছাত্রজনতার বিজয় র্যালি বের হবে। এরপর সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কনভেনশন হলে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের নিয়ে জুলাই আগস্ট গণঅভ্যুত্থান বিষয়ক চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বাদ আসর থেকে কনভেনশন হলে স্মৃতিচারণমূলক আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং বাদ মাগরিব সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ৫ আগস্টের সকল কর্মসূচিতে শিক্ষক -শিক্ষার্থী- কর্মকর্তা -কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলকে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন। প্রসঙ্গত ,জুলাই আগস্ট গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাস ব্যাপী কর্মসূচির আয়োজন করেছে।
কর্তৃপক্ষের নির্দেশক্রমে
বার্তা প্রেরক
স্বাক্ষরিত/
০৩/০৮/২০২৫
(মোঃ ফারুক হোসেন চৌধুরী)
অতিরিক্ত পরিচালক
জনসংযোগ ও প্রকাশনা দপ্তর
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
পাবনা।
