জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পাবনা জেলা বিএনপির উদ্যোগে সোমবার (১০ নভেম্বর) দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে দুপুরে সরকারি এডওয়ার্ড কলেজ মাঠ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজ মাঠে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, এবং পরিচালনা করেন সদস্য সচিব এডভোকেট মাসুদ খোন্দকার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী এডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।

এসময় আরও বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে আয়োজন করা হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীন ও মাহিন।
