ঢাকাসোমবার , ১০ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

জেলা এনএসআইয়ের অভিযানে প্রণোদনার সার বিক্রির সময় আটক

জুবায়ের খান প্রিন্স, পাবনা:
নভেম্বর ১০, ২০২৫ ৬:০০ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

কৃষকদের জন্য সরকারের প্রণোদনা হিসেবে বরাদ্দ দেওয়া সার বিক্রির উদ্দেশ্যে নেওয়ার সময় ১০ বস্তা সারসহ এক চক্রকে আটক করেছে পাবনা জেলা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থা। সোমবার (১০ নভেম্বর) সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত অভিযান চালিয়ে পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের প্রধান গেটের সামনে থেকে এসব সার জব্দ করা হয়।

জানা গেছে, আটককৃত সারগুলোর মধ্যে রয়েছে ৫ বস্তা এমওপি (MOP) ও ৫ বস্তা ডিএপি (DAP)। এগুলো প্রকৃত কৃষকদের মধ্যে বিনামূল্যে বিতরণের কথা থাকলেও, ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তার যোগসাজশে বাজারে বিক্রির উদ্দেশ্যে বাইরে নেওয়া হচ্ছিল বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযান পরিচালনাকারী এনএসআই কর্মকর্তারা জানান, ঘটনাস্থল থেকে সারগুলো আটক করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হবে বলে নিশ্চিত করেছেন পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা।

সরকারি প্রণোদনার সার কালোবাজারে বিক্রির এই ঘটনা জেলার কৃষি মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। স্থানীয় কৃষকরা বিষয়টির সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!