ঢাকাবৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

নতুন প্রজন্মের জন্য বিএনপি একটি সত্যিকারের বাংলাদেশ গড়তে চাই- ব্যারিস্টার পুতুল

লালপুর (নাটোর) প্রতিনিধি:
ফেব্রুয়ারি ৫, ২০২৬ ১০:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া) আসনের বিএনপি’র ধানের শীষের প্রার্থী ও বিএনপির মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেন, বিএনপি একটি সত্যিকারের সুন্দর বাংলাদেশ গড়তে চাই নতুন প্রজন্মের জন্য। এমন একটি পরিবেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ, হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিষ্টান-সব ধরনের ভেদাভেদ ভুলে সবাই শুধু বাংলাদেশি হিসেবে পরিচিত হবে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার পুতুল বলেন, ধানের মধ্যে কোনো চিটা থাকবে না। প্রত্যেক এলাকার মা-বোনেরা ও ভাই-বোনেরাই চিটা একে একে ফেলে দেবে।” “ধানের শীষ ভাঙা যায় না, বিএনপি ভাঙা যায় না। গত ১৭ বছর চেষ্টা করেও মাফিয়াতন্ত্র বিএনপির একটি কর্মীকেও সরাতে পারেনি।

প্রতিপক্ষ প্রার্থীর বিভিন্ন কটূক্তির জবাবে ব্যারিস্টার পুতুল বলেন, “সব সময় জবাব দিতে হয় না। জবাব দিতে হবে ১২ তারিখ ব্যালটের মাধ্যমে। জবাব হবে উন্নত লালপুর-বাগাতিপাড়া গড়ার মাধ্যমে, আমার মা-বোনদের অর্থনৈতিক মুক্তির মাধ্যমে এবং যুব সমাজের উন্নয়নের মধ্য দিয়ে।”
প্রতিপক্ষদের উদ্দেশ্যে বলেন- দেখুননারীর ক্ষমতায়ন প্রসঙ্গে পুতুল বলেন, “যেখানে একটি দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী এবং অর্ধেক পুরুষ, সেখানে শুধু পুরুষ এগিয়ে গেলে দেশ এগোতে পারে না। নারী-পুরুষ উভয়কে নিয়েই দেশ গড়তে হবে।”
লালপুর-বাগাতিপাড়া এলাকায় দুটি বিশেষ শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। এর মধ্যে একটি শিল্প প্রতিষ্ঠান থাকবে শুধুমাত্র নারীদের জন্য এবং অপরটি থাকবে যুবকদের জন্য।

আরবাব ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ নির্বাচনী জনসভায় আরও বক্তব্য রাখেন লালপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হারুন রশিদ পাপ্পু, সাবেক যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা অ্যাডভোকেট আব্দুল খালেক, বিএনপি নেত্রী ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার পারুলসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা। জনসভায় বিপুল সংখ্যক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

 


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!