ঢাকাশনিবার , ১৫ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

জুবায়ের খান প্রিন্স, পাবনা :
নভেম্বর ১৫, ২০২৫ ৫:৪৩ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনায় “দক্ষ জনশক্তি – দেশ গঠনের মূল ভিত্তি” এই স্লোগানে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) এর ০৮ নভেম্বর গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার (১৫ নভেম্বর) সকালে পাবনা জেলা আইডিইবি’র আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।
র‌্যালিটি মুক্তমঞ্চ থেকে শুরু হয়ে পাবনা শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোড প্রদক্ষিণ শেষে আবার মুক্তমঞ্চে শেষ হয়।
এর আগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র‌্যালিটি উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরীফুল ইসলাম।

র‌্যালিতে উপস্থিত ছিলেন পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট এর উপাধ্যক্ষ প্রকৌ. মোঃ হুমায়ুন কবির, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জহুরুল ইসলাম। র‌্যালির শুরুতে অতিথিদের সম্মাননা স্মারক তুলে দেন জেলা আইডিইবি’র সভাপতি মোঃ মহসীন আলী ও সাধারণ সম্পাদক মোঃ দেলওয়ার হোসেন।

র‍্যালি শেষে মুক্তমঞ্চে সংক্ষিপ্ত আলোচনায় জেলা আইডিইবি’র সভাপতি মো: মহসীন আলী সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মো: শরীফুল ইসলাম, জেলা আইডিইবি’র সাধারণ সম্পাদক মো: দেলওয়ার হোসেন, পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট এর উপাধ্যক্ষ প্রকৌ. মোঃ হুমায়ুন কবির, আইডিইবি’র প্রবীণ সদস্য ও অবসরপ্রাপ্ত উপজেলা প্রকৌশলী মোঃ ওয়ারেছ উদ্দিন।

র‌্যালি ও আলোচনা সভায় বিভিন্ন দপ্তরে কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণ, চাকুরি প্রত্যাশী ও ব্যবসায়ী ডিপ্লোমা প্রকৌশলী ও বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মিলে প্রায় ০৬ শতাধিক শুভানুধ্যয়ী অংশগ্রহণ করেন।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!