পাবনা সদর উপজেলার পৈলানপুর সফেদা বাগান মহল্লার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউসুফ আলী (৭৩) আর নেই। বার্ধক্যজনিত কারণে গতকাল রোববার (৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আজ সোমবার (৭ জুলাই) বাদ জোহর পাবনা আলিয়া মাদ্রাসা মাঠে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহারুল ইসলামের উপস্থিতিতে সদর থানার ওসি (তদন্ত) সঞ্জয় কুমারের নেতৃত্বে পুলিশের একটি দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
জানাজা শেষে মরহুমকে আরিফপুর কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, মোহাম্মদ ইউসুফ আলী ভারতীয় প্রশিক্ষণপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
